শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঝিকরগাছা ইউনিয়ন
ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ ঘিরে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো ঝিকরগাছা!
ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর ফাইনালে শংকরপুর ইউনিয়নকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঝিকরগাছা ইউনিয়ন।
খেলাটির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মোছা: সাবিরা সুলতানা( এমপি)।
মাঠে উপস্থিত প্রায় ৫০ হাজার দর্শকের মুহুর্মুহু করতালিতে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ। এমন একটি সফল ও আনন্দময় আয়োজনের সাথে জড়িত সকল খেলোয়াড়, আয়োজক এবং ফুটবলপ্রেমী দর্শকদের জানাই প্রাণঢালা অভিনন্দন!


No Comment! Be the first one.