বনানী কবরস্থানে ১৫ বছরের জন্য কবরের কি এক কোটি টাকা, ২৫ বছরের দেড় কোটি টাকা
ঢাকার বনানী কবরস্থানে সংরক্ষিত এলাকায় ১৫ বছর মেয়াদী একটি কবরের জন্য ফ্রি নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা এবং ২৫ বছর মেয়াদি কবরের জন্য দিতে হবে দেড় কোটি টাকা। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।
সোমবার জাতিসংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সেলিনা সুলদানার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান এর পক্ষে প্রশ্নের উত্তর দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীরসাহে আলম।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী বনানী কবরস্থানের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় সাধারণভাবে কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। ৫০০ টাকা এবং এর মেয়াদ ২ বছর।
স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ঢাকা শহরে ধনী-গরিব সবার জন্য কবরের ব্যবস্থা নিশ্চিত করা এবং কবরের সংরক্ষণের প্রবণতা কমানোর উদ্দেশ্যে এ ধরনের ফি নির্ধারণ করা হয়েছে।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৬ সালের ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ৬৬ টি কার্যক্রম পর্যালোচনা করে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে গুরুতর অনিয়মের তথ্য পেয়েছে একটি কমিটি। এই বিষয়ে তদন্তের জন্য প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী।


No Comment! Be the first one.