জয়পুরহাট ও গাইবান্ধায় তিনটি স্থানে নবান্ন ও ইসলামী সম্মেলন, প্রধান অতিথি পীর কেবলা পাক
জয়পুরহাট ও গাইবান্ধা জেলার তিনটি স্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাৎসরিক নবান্ন, ইসলামী সম্মেলন ও হালকায়ে জিকির মাহফিল। ২০২৬ সালের ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পৃথক সময়ে এসব আয়োজন অনুষ্ঠিত হবে। প্রতিটি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শরীয়ত ও তরিকত বিষয়ে ওয়াজ, হালকায়ে জিকির এবং বিশেষ মোনাজাত পরিচালনা করবেন কেন্দ্রীয় দরবার শরীফের বর্তমান মোতাওয়াল্লী ও সভাপতি হযরত খাজা শাহ্ মাওঃ মোঃ রুহুল কুদ্দুস চিশ্তী (পীর কেবলা পাক)।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম মাহফিলটি অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, জয়পুরহাটের ক্ষেতলালে। এটি ৩য় বাৎসরিক নবান্ন ও হালকায়ে জিকির মাহফিল। গাফুর যোগ রাউফ আস্তানায়ে চিশ্তীয়া, কেন্দ্রীয় দরবার শরীফ (ফোঁপড়া হাদিকাতুল জান্নাহ মাজার শরীফ), ফোঁপড়া, ডাকঘর বানাইচ/শিবপুর, ক্ষেতলাল, জয়পুরহাটে এ আয়োজন করা হয়েছে। মোঃ নাজিম উদ্দিন (মেম্বার), প্রচার সম্পাদক, কেন্দ্রীয় দরবার শরীফ, ছাতিনালী, উত্তর এলাকার আহ্বানে এবং নবান্ন কমিটির সার্বিক ব্যবস্থাপনায় মাহফিলটি অনুষ্ঠিত হবে। কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ সাদা মিয়া এবং সেক্রেটারি মোঃ মোত্তালেব হোসেন।
দ্বিতীয় মাহফিলটি অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, গাইবান্ধার গোবিন্দগঞ্জে। এটি ৩৩তম বাৎসরিক ইসলামী সম্মেলন ও হালকায়ে জিকির মাহফিল। গাফুর যোগ রাউফ আস্তানায়ে চিশ্তীয়া তাজপুর, বালুয়াহাট, ডাকঘর বিশুবাড়ী, গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় এ আয়োজনের স্থান নির্ধারণ করা হয়েছে। মাহফিলের আহ্বায়ক হিসেবে রয়েছেন খাজা শাহ মোঃ রফিকুল ইসলাম চিশ্তী, মোঃ শাহ জাহান আলী, মোঃ লুৎফর রহমান (মন্টু), মোঃ আব্দুল আলিম (শহীদ) ও মোঃ শাহ্ আলম।
তৃতীয় মাহফিলটি অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর ২০২৬, বৃহস্পতিবার, জয়পুরহাটের কালাইয়ে। এটি ২১তম বাৎসরিক নবান্ন ও হালকায়ে জিকির মাহফিল। গাফুর যোগ রাউফ রইচীয়া আস্তানায়ে চিশ্তীয়া, টাকাহুত, ডাকঘর মোসলেমগঞ্জ, কালাই, জয়পুরহাটে এ আয়োজন করা হয়েছে। নবান্ন কমিটির পক্ষে আহ্বান জানিয়েছেন খাজা শাহ্ মোঃ রইচ উদ্দিন চিশ্তী, খাজা শাহ্ মোঃ আঃ শুকুর চিশ্তী, সহকারী অধ্যাপক মোঃ আজমল হক (সেক্রেটারি), মোঃ মোরশেদুল ইসলাম (সহ-সেক্রেটারি)সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তিনটি মাহফিলের কর্মসূচি একই ধারায় সাজানো হয়েছে। বাদ যোহর মাহফিল শুরু হবে। বাদ আছর তাকবীরসহ পতাকা উত্তোলন, ফাতেহাখানি ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা হালকায়ে জিকির, ওয়াজ-নসিহত এবং আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে। শেষে উপস্থিত মুসল্লি ও ভক্তদের মধ্যে তবারক বিতরণ করা হবে।
মাহফিলগুলোতে শরীয়ত ও তরিকত বিষয়ে আলোচনা, ওয়াজ এবং হালকায়ে জিকিরে অংশ নেবেন পীর-মাশায়েখ, ওলামা, ইসলামী চিন্তাবিদ ও তরিকায়ে চিশ্তীয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কেন্দ্রীয় দরবার শরীফের সেক্রেটারি মোঃ শাহীনুর রহমান শাহীন এবং মোঃ জাহিদুল ইসলাম। কালাইয়ের মাহফিলে সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ মহান উদ্দিন চিশ্তীও তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন।
আয়োজনগুলো সফল করতে খলিফা, দরবারের মুরিদ-ভক্ত, আশেকান ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট আয়োজকরা।



No Comment! Be the first one.