জয়পুরহাট সরকারি কলেজে প্রথমবারের মতো আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
তরুণ প্রজন্মকে মাদক ও সব ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে জয়পুরহাট সরকারি কলেজে প্রথমবারের মতো শুরু হয়েছে জমজমাট ‘আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট’।
কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. শফিকুল ইসলাম স্যারের সার্বিক দিকনির্দেশনা ও উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কলেজ প্রাঙ্গণে সম্পূর্ণ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আজ প্রতিযোগিতার শুভ সূচনা হয়েছে।
আজ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. শফিকুল ইসলাম। এ সময় কলেজটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন।
প্রতিবেদক – মোঃ আজমাইন ফায়েক চৌধুরী


No Comment! Be the first one.