ঝলকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরো ১ জন, হাসপাতালে ভর্তি ৪০
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খালিদ হোসেন (৬৫)নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে প্রাণহানি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১ জন।
এছাড়াও জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গক্রান্ত প্রায় ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১ঃ০০ টার দিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালিদ হোসেন।
এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে প্রায় ২১৪৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা মাত্র ৯৭০ জন।
এদিকে ঝালকাঠির বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার স্তুপ বৃদ্ধি পেয়েছে বলে জানানো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার ডঃ মোজাম্মেল হোসেন। ফলে অন্যান্য বছরের তুলনায় এ বছরে ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ বেশি বেড়েছে ।
চিকিৎসারা জানান হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এছাড়াও জ্বর হলে দ্রুত বাড়িঘর পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা।



No Comment! Be the first one.