দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক সূত্রে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
বৈঠকে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে অবস্থান নেওয়া এবং স্থানীয় পর্যায়ে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের অবস্থা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্যদের বরাতে জানা গেছে।
বৈঠকটি দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়।



No Comment! Be the first one.