২২ বছরেই বিলিয়নিয়ার, জাকারবার্গের রেকর্ড ভাঙলেন দুই তরুণ উদ্যোক্তা
পারিবারিক উত্তরাধিকারের বাইরে নিজ উদ্যোগে সাফল্য অর্জন করেছেন ২২ বছর বয়সী সুরিয়া মিধা। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নিয়োগ প্ল্যাটফর্ম ‘মারকোর’ প্রতিষ্ঠার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। কোনো পৈতৃক সম্পদ ছাড়াই ব্যবসা গড়ে তুলে মার্ক জাকারবার্গের সর্বকনিষ্ঠ সেলফ-মেড বিলিয়নিয়ার হওয়ার রেকর্ড ভেঙেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার।
ব্রেন্ডন ফুডি (যুক্তরাষ্ট্র)
সুরিয়া মিধার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার ব্রেন্ডন ফুডিও ২২ বছর বয়সে বিলিয়নিয়ারের তালিকায় জায়গা করে নিয়েছেন। যৌথভাবে এআইভিত্তিক প্ল্যাটফর্ম ‘মারকোর’ প্রতিষ্ঠা করে প্রযুক্তিনির্ভর ব্যবসায় সাফল্য অর্জন করেন তিনি। নিজস্ব উদ্যোগ ও উদ্ভাবনী ধারণার মাধ্যমে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের সুবাদে তাঁর সম্পদের পরিমাণও প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার।
পারিবারিক উত্তরাধিকার কিংবা প্রযুক্তিনির্ভর নতুন ব্যবসা—ভিন্ন ভিন্ন পথে সাফল্য অর্জন করেছেন এই তরুণ বিলিয়নিয়াররা। তাঁদের অর্জন বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তি খাতে নতুন প্রজন্মের ক্রমবর্ধমান প্রভাবের চিত্র তুলে ধরছে।



No Comment! Be the first one.