জয়পুরহাটের ক্ষেতলালে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্ষেতলাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক নাফেউল হাদী মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও সিভিল সার্জন আল মামুন।
এ ছাড়া অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং এ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
আলোচনা সভা শেষে ডায়াবেটিস বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়। এতে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



No Comment! Be the first one.