চৌগাছায় ইউপি চেয়ারম্যানকে ঘিরে বিএনপির তৃণমূলে ক্ষোভ
যশোরের চৌগাছা ১০০-শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গণি শেলী। বৃহস্পতিবার সকালে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলার ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নের নৌকা প্রতীকে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মো. হবিবর রহমান।
এই হবিবর রহমান সম্পর্কে চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালামের আপন বোনের জামাই। বিষয়টি তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। নেতাকর্মীদের ভাষ্য, আওয়ামী লীগকে বুকে ধারণ করে তাঁদের প্রতিহত করা কোনোভাবেই সম্ভব নয়। এ ঘটনায় উপজেলা বিএনপির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দলের নিবেদিতপ্রাণ কর্মীরা।
বিএনপির প্রয়াত নেতা জনাব তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় যোগ দিতে ইতোমধ্যে যশোরে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। চৌগাছার ঘটনাটি তাঁর কাছে তুলে ধরা হবে বলেও জানিয়েছেন তাঁরা।
হাসপাতাল পরিদর্শন শেষে সেখানে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ ও পৌর জামায়াতের আমির কামাল উদ্দীন।



No Comment! Be the first one.