ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে গ্রেপ্তারের দাবি
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ হওয়ার পর তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় আলোচনায় আসেন মুনতারিন ফেরদৌস ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। পাশাপাশি বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।

ডিবি সূত্র জানায়, ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তাঁর বর্তমান ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায়।
তবে কোন মামলায় এবং ঠিক কখন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।



No Comment! Be the first one.