জয়পুরহাটের ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন দোকান থেকে ৮২ বস্তা সার জব্দ করা হয়েছে। এ সময় লাইসেন্স ছাড়া সার ও আলুর বীজ বিক্রির দায়ে তিনটি দোকানকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ক্ষেতলাল পৌর এলাকার করিমপুর তিনমাথা মোড়ে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ।

অভিযানে লাইসেন্সবিহীনভাবে সার বিক্রির দায়ে স্বর্ণা ট্রেডার্সকে ৫০০ টাকা এবং সামি ট্রেডার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকান দুটি থেকে ৬৭ বস্তা সার জব্দ করা হয়। পরে এসব সার সাধারণ কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। বিক্রির মাধ্যমে পাওয়া ৯৮ হাজার ৬৫০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ ছাড়া লাইসেন্স ছাড়া আলুর বীজ বিক্রির দায়ে গোলাম মোস্তফার দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযানেই আরও ১৫ বস্তা সার জব্দ করা হয়।

সব মিলিয়ে অভিযানে মোট ৮২ বস্তা সার জব্দ এবং তিনটি দোকানকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।



No Comment! Be the first one.