২০২৮ কোপা আমেরিকার আয়োজক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?
এরপর ২০২৪ সালেও টুর্নামেন্টের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। এবার ২০২৮ সালের আসরও দেশটিতে অনুষ্ঠিত হলে ১২ বছরের মধ্যে তিনবার দক্ষিণ আমেরিকার এই প্রতিযোগিতার আয়োজন হবে উত্তর আমেরিকায়।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট হলেও সাম্প্রতিক সময়ে বারবার যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ায় অনেকে বিষয়টি নিয়ে কৌতুক করছেন।
তবে ২০২৮ সালের আসর আয়োজনের ক্ষেত্রে কনমেবলের সামনে রয়েছে সূচি নির্ধারণের চ্যালেঞ্জ। ওই বছরের ১৪ জুলাই লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়ার কথা অলিম্পিক গেমস। ফলে অলিম্পিকের সঙ্গে সময়সূচির সংঘাত এড়িয়েই কোপা আমেরিকার ম্যাচের তারিখ নির্ধারণ করতে হবে।



No Comment! Be the first one.