পটুয়াখালী কুয়াকাটা বাস টার্মিনালে বোমা হামলা করতে এসে পৌর ছাত্রদল কর্মীদের হাতে ধরা পড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। মারধর না করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুয়াকাটা বাস টার্মিনাল এলাকায় নাশকতা ও পেট্রোল বোমা হামলার উদ্দেশ্য নিয়ে অবস্থান করে ওই ছাত্রলীগ নেতা। বিষয়টি টের পেয়ে কুয়াকাটা পৌর ছাত্রদলের নেতাকর্মীরা তাকে হাতেনাতে আটক করেন এবং তাৎক্ষনিক পুলিশে খবর দেন।
পরবর্তীতে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই তরুণ কান্নাকাটি করছেন এবং আকুতি জানিয়ে বলছে্ “ স্যার, আমি আর ছাত্রলীগ করমু না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত গ্রহণ করা হচ্ছে এবং এলাকায় গিয়ে যেকোনো ধরনের নাশকতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।



No Comment! Be the first one.