পদ্মা সেতুর লক্ষণ প্লাজায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের অবরোধ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরের জাজিরা উপজেলায় নওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে. এতে প্রায় এক ঘন্টা টোল প্লাজার কার্যক্রম বন্ধ থাকায় সে তো দুই পাশে যান চলাচল ব্যাহত হয়।
সোমবার দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নওডোবা এলাকার পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজার সামনে একদল লোক লাঠিসোটা হাতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। অবরোধ এর কারণে রাস্তার দু’পাশে যানবাহন আটকে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বেশ কিছু লোকজন যানবাহন ভাঙচুর করছে। কারা এই ঘটনার সাথে জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিওতে ‘জয় বাংলা’ ও ’জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা যায়। এছাড়াও চসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামেও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এদিকে, অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে টোল প্লাজা এলাকায় জড়ো হতে থাকলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন বলে কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয় বক্তব্য জানতে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।



No Comment! Be the first one.