গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা।পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ও উত্তেজনার এক পর্যায়ে পাটগাঁতি উপজেলার যুবদল এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
মঙ্গলবার সকাল থেকেই টুঙ্গিপাড়া সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা শুরু হয়। গোপালগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনা স্থলে গেলে অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ লীগ এর সাথে সংঘর্ষ হয়।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে এবং আরো জানান বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে ।



No Comment! Be the first one.