গোপালগঞ্জের এক উপজেলায় দীর্ঘদিন পর খুলল আওয়ামী লীগের কার্যালয়
দীর্ঘদিন বন্ধ থাকার পর গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুকসুদপুর পৌর শহরের বিভিন্ন সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে প্রথমে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খোলা হয়। পরে সেখানে দলীয় ব্যানার টাঙিয়ে কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মদ মুক্তসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর দলীয় কার্যালয় খুলে প্রকাশ্যে বিক্ষোভ মিছিলের এ ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।



No Comment! Be the first one.