গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৬ নভেম্বর ৩৩তম বাৎসরিক ইসলামী সম্মেলন ও হালকায়ে জিকির মাহফিল
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৩তম বাৎসরিক ইসলামী সম্মেলন ও হালকায়ে জিকির মাহফিল। প্রতি বছরের মতো বাংলা অগ্রহায়ণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এ আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬), ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দে গোবিন্দগঞ্জের বালুয়াহাটের তাজপুরে অবস্থিত গাফুর যোগ রাউফ আস্তানায়ে চিশতীয়া তাজপুরে এ মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত, মুরিদান ও আশেকানদের মাহফিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
মাহফিলের মধ্যমণি ও প্রধান বয়ানকারী হিসেবে থাকবেন স্বয়ং হুজুরপাক কর্তৃক এজাজতপ্রাপ্ত এবং বর্তমান এস্টেট ও মাজার শরীফের দায়িত্বপ্রাপ্ত হযরত খাজা শাহ্ মাওঃ মোঃ রুহুল কুদ্দুস চিশতী পীর কেবলা পাক। তিনি শরিয়ত ও তরিকত বিষয়ে ওয়াজ, হালকায়ে জিকির এবং বিশেষ মোনাজাত পরিচালনা করবেন।
এ ছাড়া মাহফিলে পীর-মাশায়েখ, ওলামা, ইসলামী চিন্তাবিদ এবং তরিকায়ে চিশতীয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ ওয়াজ ও নসিহত করবেন।
আয়োজিত কর্মসূচি অনুযায়ী, বাদ যোহর মাহফিল শুরু হবে। বাদ আছর তাকবিরসহ পতাকা উত্তোলন, ফাতেহাখানি ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। বাদ এশা হালকায়ে জিকির, ওয়াজ-নসিহত এবং আখেরি মোনাজাতের পর তবারক বিতরণ করা হবে।
আয়োজকদের আহ্বানে বলা হয়েছে, আল্লামা হযরত খাজা শাহ্ মাওঃ মোঃ আব্দুর রউফ চিশতী (র.) পীর কেবলা পাকের ভক্ত, মুরিদান, আশেকান, পীরভাই ও খলিফাগণ এবং তাঁর অন্যতম খলিফা হযরত খাজা শাহ মাওঃ মোঃ রুহুল কুদ্দুস চিশতী পীর কেবলা পাকের ভক্ত, মুরিদান, আশেকানসহ পার্শ্ববর্তী এলাকার সবাইকে মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মাহফিলের আহ্বান জানিয়েছেন খাজা শাহ মোঃ রফিকুল ইসলাম চিশতী, মোঃ শাহ্ জাহান আলী, মোঃ লুৎফর রহমান (মন্টু), মোঃ আব্দুল আলিম (শহীদ) ও মোঃ শাহ্ আলম।
মাহফিলের তত্ত্বাবধানে রয়েছেন মোঃ শাহীনুর রহমান শাহীন ও মোঃ জাহিদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় থাকবেন খলিফাবৃন্দ, দরবারের মুরিদ-ভক্ত, আশেকান ও স্থানীয় এলাকাবাসী।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মাহফিলে কেউ দান করতে চাইলে তা একদিন আগেই নবান্ন কমিটির কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।



No Comment! Be the first one.