আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের বিক্ষোভ
আওয়ামী লীগের বিভিন্ন নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট জেলা ছাত্রদল।
সোমবার (১৬ নভেম্বর) জয়পুরহাট জেলা শহরে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা সন্ত্রাসবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে ‘ডাইরেক্ট অ্যাকশন, জিন্দাবাদ জিন্দাবাদ’ এবং ‘সন্ত্রাসবাদী নিপাত যাক’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতারা বলেন, জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা কিংবা স্বাভাবিক পরিবেশ নষ্ট করার কোনো অপচেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তাঁরা সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ ও অবস্থান তুলে ধরে জয়পুরহাট জেলা ছাত্রদল।



No Comment! Be the first one.