রাজধানীতে সাম্প্রতিক সময়ে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগের মধ্যে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক তরুণের বক্তব্যের ভিডি। সেখানে আব্দুল সবুর নামে এক ব্যক্তি দাবি করেছেন ১৫০০ টাকার বিনিময়ে তাকে ককটেল বিস্ফোরণের নির্দেশ দেওয়া হয়েছিল। কাজটি তাকে ভয়-ভীতি দেখিয়ে করানো হয়েছিল বলে দাবি করেন।
ভিডিওতে ওই ব্যক্তি নিজের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় বলে পরিচয় দেন। আরো জানান, প্রায় দুই বছর ধরে ঢাকায় অবস্থান করছেন। তার বক্তব্য অনুযায়ী, খিলগাঁও এর সজীব নামে এক ব্যক্তির তাকে ককটেল দিয়ে সকালে তা বিস্ফোরণ ঘটাতে বলেন। এ কাজে তাকে ১৫০০ টাকা দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
তাকে আরও জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে জানা যায়, সে ককটেল স্ফোরণের সময় সজীব ভিডিও করে। তবে ভিডিওতে উল্লেখিত সজীবের পরিচয়, তার সঙ্গে আব্দুল সবুরের সম্পর্ক সুনির্দিষ্ট ভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এক পর্যায়ে প্রশ্নকারী আব্দুল সবুরের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে জানতে চান। তিনি বলেন, এলাকায় একটি কর্মসূচিতে যুক্ত থাকলেও ঢাকায় চাকরি করেছেন এবং এখানে কোন কিছু সঙ্গে জড়িত নন।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ৮ নভেম্বর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, পল্লবী, মালিবাগ, মিরপুর সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এইসব ঘটনায় জড়িতদের সনাক্ত করার কাজ করছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় পৃথক অভিযানের নয় নভেম্বর মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কোন যোগসূত্র রয়েছে কিনা, তা নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।



No Comment! Be the first one.