টুঙ্গিপাড়া থানায় হামলাকারীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানার হামলায় অগ্নি সংযোগ ঘটনায় জড়িত ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পরিস্থিতি শ্ নিয়ন্ত্রণ রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সহনশীলতার ভূমিকা দেখিয়েছে। কিন্তু বর্তমানে আত্মরক্ষার প্রয়োজনে পরিস্থিতি বিবেচনায় যে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমে ১৪৭ বিধিতে আনা একটি প্রস্তাবের উপরে এর এই বক্তব্য দেন তিনি ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। অপরাধীদের বিরুদ্ধে অবস্থান নিতে কিছুটা সময় লাগলেও সাধারণ মানুষ যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুলিতেও প্রান না হারায় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে সরকার ।
তবে আত্মরক্ষার পরিস্থিতি তৈরি হলে রক্ষাকারী বাহিনী যে কোন প্রয়োজনে পদক্ষেপ নিবে বলে জানান তিনি।
তিনি আরো জানান হামলা নাশকতার ঘটনা জড়িত দের শনাক্ত করতে বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং অডিও পর্যালোচনা করা হবে। অপরাধীদের নিশ্চিত করে তাদের বিরুদ্ধে দ্রত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।



No Comment! Be the first one.