বিদেশের কোন যুদ্ধক্ষেত্রে বাংলাদেশী নাগরিকদের হিসাবে ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার। সোমবার জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মন্তব্য করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশ নাগরিকদের ব্যবহার করা হচ্ছেঃ
সংসদে তিনি আরো বলেন, নিশ্চিত চাকরির মিথ্যা প্রলোভন ও উন্নত জীবনের আশায় ঋণ নিয়ে একদল বাংলাদেশী রাশিয়ায় গিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি চাকরির পরিবর্তে তাদের রাশিয়া সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নামানো হয়। গত তিন বছরে এতে ৫৪ জনের মৃত্যু হয়েছে। তারা বিভিন্নভাবে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ফাঁদে ফেলছে উল্লেখ করে তিনি প্রবাসী কল্যাণ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় কে যৌথভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সংসদে উঠে আসা অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুঃ
মন্ত্রীদের সফর: চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম মন্ত্রীদের স্থানীয় সফরে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের সঙ্গে রাখার আহ্বান জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালও এ বিষয়ে একমত পোষণ করেন।
লেকের দূষণ: রাজধানীর ধানমন্ডি, ক্রিসেন্ট, গুলশান ও বনানী লেকের তীব্র দূষণ, মশার উপদ্রব এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য নিলুফার চৌধুরী।
সড়ক সংস্কার: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান অর্থবছরের শেষ সময়ের পরিবর্তে ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে সড়ক মেরামতের দরপত্র আহ্বানের দাবি জানান।
কারখানা চালুর প্রণোদনা: কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম বন্ধ কলকারখানা চালু এবং উৎপাদন বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দ্রুত ছাড়ের দাবি করেন।
ডেঙ্গু প্রতিরোধ: খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী ফগিংয়ের পাশাপাশি লার্ভা ধ্বংসের ওপর বেশি জোর দেওয়ার আহ্বান জানান।
শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্য: জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ ও সংস্কারে দলীয়করণ এবং বৈষম্যের অভিযোগ তোলেন।
সরকারি হাসপাতালের সেবা: কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া সরকারি হাসপাতালের বেহাল দশা, জবাবদিহির অভাব এবং চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতিবছর লক্ষাধিক মানুষের দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার তথ্য তুলে ধরেন।



No Comment! Be the first one.